শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:১৪
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

লালমোহনে ৪ গোডাউন আগুনে ভস্মিভূত

ভোলা প্রতিনিধি  ভোলার লালমোহনে ৪ গোডাউন আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ২০ লাক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের মৃর্ধারহাট কান্দি এলাকা এ আগুনের ঘটনা ঘটে। এতে আগুনে একটি মুদি ও ৩টি তুলার গোডাউন পুড়ে গেছে। তবে কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন মৃধারহাট কান্দির স্বপন মৃধার মালিকানাধীন একটি তুলার গোডাউনে আগুন লাগে। এতে মুহূর্তে মহসিনের একটি মুদি দোকান এবং বিল্লাল,রুবেল ও ইব্রাহিমেন ৩ টি গোডাউনের মালামাল পুড় যায়। পরে খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

লালমোহন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. মাসুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়ে তা এখনো জানা যায়নি।