শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২৬
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ডেস্করিপোর্ট  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ ৬ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ সময় ঋণ খেলাপি ও ভোটার তালিকায় গরমিল থাকায় ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার আবেদনকারীদের উপস্থিতে শুনানি করেন।

মাহফুজা আক্তার বলেন, মেয়র পদে আবেদনকারী খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মো. মাসুম বিল্লাহ ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. রাশেল ফেরদৌসের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদের জমা দেওয়া ৩০০ ভোটার তালিকায় গরমিল পাওয়া গেছে। এ কারণে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম এবং তার কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার দাখিল করা ৩০০ ভোটার তালিকায় গরমিল রয়েছে। ঋণ খেলাপি হওয়ায় তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।