মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩২
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি’র আঞ্চলিক পর্বের উদ্বোধন

শামীম আহমেদ  আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৯ এর বরিশাল আঞ্চলিক পর্বের উদ্বোধন হয়েছে। আজ (২২) ডিসেম্বর বুধবার সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ লাইনে বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান এবং জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার সহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফরহাদ হোসেন সরদার জানান, গত নভেম্বরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৯ এর জেলা পর্যায়ের খেলা উদ্বোধন হয়। প্রতিটি জেলায় মহিলা ও পুরুষ দুটি করে দল প্রতিযোগীতার আঞ্চলিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

বরিশাল বিভাগের ৬ জেলা এবং মাদারীপুর ও বাগেরহাটসহ মোট ৮টি জেলার মহিলা ও পুরুষের ১৬টি দলের অংশগ্রহণে বুধবার প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের উদ্বোধন হয়। লীগ পর্যায়ের শীর্ষ দুটি করে (মহিলা ও পুরুষ) ৪টি দল আঞ্চলিক পর্যায়ের ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে।

ফাইনালে প্রতিদ্বন্ধিতাকারী মহিলা ও পুরুষ চ্যাস্পিয়ন এবং রানারআপ দল জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সরদার। এই খেলায় যোগ্য সব শ্রেণিপেশার খেলোয়াররা অংশগ্রহণ করতে পারছে বলে তিনি জানিয়েছেন।