রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৪১
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

চিনি-চুন দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়, ভোক্তা অধিকারের অভিযান

ডেস্করিপোর্ট  মানিকগঞ্জের হাজারি গুড়ের সুনাম ও চাহিদাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী চিনি ও চুনের সমন্বয়ে তৈরি করছে ভেজাল গুড়।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোর থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনজনকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল হরিরামপুর উপজেলার ঝিটকা, মজমপাড়া, হাপানিয়া ও গোপিনাথপুর এলাকায় ভেজালবিরোধী অভিযান চালান।

আসাদুজ্জামান রুমেল জানান, রাজশাহী থেকে আসা কিছু মৌসুমী গুড় ব্যবসায়ী এক মণ রসের সঙ্গে একমণ চিনি ও চুন দিয়ে দুই মণ খেজুরের ভেজাল গুড় তৈরি করছেন।

তিনি আরও জানান, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হরিরামপুরের ঠাকুর পাড়া সেন্টু মিয়াকে আট হাজার টাকা, হাপানিয়া গ্রামের রমজান আলীকে চার হাজার টাকা ও মজনু মিয়াকে ছয় হাজার টাকাসহ জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।