মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

পুলিশকে নির্বাচনী দায়িত্ব নিরপেক্ষভাবে প্রতিপালন করতে হবে : এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম আরো বলেছেন, নিজেরা নিরপেক্ষ থেকে এবং সর্বোচ্চ পেশাদারিত্ব দেখিয়ে কুমারখালী ও খোকসা উপজেলায় সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। পুলিশকে নির্বাচনী দায়িত্ব নিরপেক্ষভাবে প্রতিপালন করতে হবে। তিনি ভোটকেন্দ্রে আসা সকল ভোটারদের সাথে ভালো আচরণ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় কুমারখালীর এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং সকাল ১১ টায় খোকসা থানা এলাকার জানিপুর সরকারি হাই স্কুল মাঠে পৃথক পৃথকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে এ ব্রিফিং কার্যক্রম সম্পন্ন করেন।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের প্রধান কাজ হচ্ছে ভোট কেন্দ্র ও এর আশেপাশের এলাকার আইন শৃংখলা ঠিক রাখা ; ম্যাজিস্ট্রেট, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন, বিজিবি, আনসারসহ সকল স্টেকহোল্ডারদের সাথে সুসমন্বয় এর মাধ্যমে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার জন্য পুলিশ অফিসারদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অপরাধ ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), মো: ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ রাজিবুল ইসলাম, বিভিন্ন থানা থেকে আগত ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্য বৃন্দ এবং জেলা পুলিশ কুষ্টিয়ার সকল অফিসার ও ফোর্স।