রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:০৫
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

ফুলবাড়ীতে আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে গৃহীত আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে তৃতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার ২৫ ডিসেম্বর দুপুর ২ টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্র নারায়ণ গ্রামের গৃহহীন রোজিনা বেওয়ার গৃহ নির্মাণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত উপস্থিত থেকে তৃতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্প -২ এর আওতায় গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে মোট ৫০ টি ঘর নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। প্রতিটি ঘরের প্রাক্কলিত মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।