মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ভোলায় বিএনপি’র সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান শাহীন,ভোলা  বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের ঘোষনা দিয়েছেন ভোলা জেলা বিএনপি।

আগামী ২৯ ডিসেম্বর রোজ বুধবার বিকাল ২ ঘটিকার সময় ভোলা সরকারী স্কুল খেলার মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
ভোলা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান এ তথ্য নিশ্চিত করেন বলেন, ২৯ ডিসেম্বর এ সমাবেশ সফল করতে ভোলায় বিএনপিসহ সকল অঙ্গ- সহোযোগী সংগঠনের প্রস্তুতি সভা চলছে।

তিনি আরো জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহম্মেদ (অব:) বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম সহাসচিব সাবেক সংসদ সদস্য ও মেয়র এড.মজিবুব রহমান সরোয়ারসহ জাতীয় নেতৃবৃন্দ।