শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কুমারখালী ও খোকসায় শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ার কুমারখালী ও খোকসায় শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ ডিসেম্বর) কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা থানা এলাকায় সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ এর ভোটগ্রহণ কার্যক্রম অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কুমারখালী উপজেলায় ১১ টি ইউনিয়নের ১২৩ টি ভোট কেন্দ্র এবং খোকসা উপজেলার নয়টি ইউনিয়নের ৭৮ টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার সকল পর্যায়ের লোকজন উৎসবের আমেজে ভোট দিতে ভোট কেন্দ্রে আগমন করেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের প্রধান কাজ হচ্ছে ভোট কেন্দ্র ও এর আশেপাশের এলাকার আইন-শৃঙ্খলা ঠিক রাখা। জেলা পুলিশ কুষ্টিয়ার সকল পুলিশ সদস্য, ম্যাজিস্ট্রেট, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন, বিজিবি, আনসারসহ সকল স্টেকহোল্ডারদের সাথে সুসমন্বয়ের মাধ্যমে এই নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করেন।

কুমারখালী ও খোকসা উপজেলার ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম সকাল থেকে নিজেই ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং কুষ্টিয়া জেলা পুলিশের ৫ জন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মোবাইল পার্টি, স্ট্রাইকিং পার্টি, ডিবির স্পেশাল টিম টহল দিতে থাকেন। এছাড়াও প্রতিটি ভোটকেন্দ্রে সাব-ইন্সপেক্টর এর নেতৃত্বে ৫ জন পুলিশ সদস্য অত্যন্ত দক্ষতার সহিত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেছেন। যার ফলশ্রুতিতে কোন প্রকার সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। জেলা পুলিশ কুষ্টিয়ার সকল সদস্য নিজেরা নিরপেক্ষ থেকে এবং সর্বোচ্চ পেশাদারিত্ব দেখিয়ে কুমারখালী ও খোকসা উপজেলায় সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।

এ ছাড়াও কুমারখালী ও খোকসা উপজেলার ইউনিয়ন পরিষদের সকল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে মুখ্য ভূমিকা পালন করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স), ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরবৃন্দ এবং পুলিশের সকল অফিসার ও ফোর্স।