শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

অবশেষে বরিশালের সেই আসপিয়া যোগ দিলেন পুলিশ কনস্টেবল পদে

শামীম আহমেদ  গণমাধ্যমের বদৌলতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হওয়ায় আগেই ঘর বরাদ্দ পেয়েছিলেন বরিশালের হিজলার কলেজ ছাত্রী আসপিয়া ইসলাম। এবার যোগদান করলেন ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে (টিআরসি)। দিয়েছেন করোনা পরীক্ষা। রিপোর্ট পাওয়ার পর তাদের পাঠানো হবে ৬ মাসের প্রশিক্ষণে।

পুলিশে যোগদান করতে পেরে এতে খুশি আসপিয়া ও তার পরিবার। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গণমাধ্যম এবং সর্বোপরি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি। আসপিয়াকে সাহসী উল্লেখ করে তার মতো একজন সহকর্মী পেয়ে খুশি অন্যান্য নিয়োগ প্রাপ্তরা। ভূমিহীনদের চাকুরি পাওয়ার অনিশ্চয়তা দূর করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন সুশীল নেতৃবৃন্দ। আসপিয়ার মতো মেধাবী এবং সাহসীদের পুলিশে স্বাগত জানিয়েছেন বরিশালের রেঞ্জ ডিআইজি। স্বপ্নের নিয়োগপত্র হাতে পেয়েছিলেন গত ২৫ ডিসেম্বর রাতে। তার আগেই তার জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের কাজ শুরু হয় হিজলায়।

পূর্ব নির্দেশনা অনুযায়ী আজ (২৮ই) ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টার মধ্যেই বরিশাল জেলা পুলিশ লাইনে হাজির হন ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগ পাওয়া আসপিয়াসহ ৭ জন নারী এবং ৪১ জন পুলিশ সদস্য। চোখে-মুখে তাদের খুশির ঝিলিক। দেশ সেবার স্বপ্ন। প্রথম পদক্ষেপ হিসেবে সকালে বরিশাল জেনারেল হাসপাতালে তাদের সকলের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পেলে তাদের পাঠানো হবে ৬ মাসের প্রশিক্ষণে। নতুন নিয়েগপ্রাপ্তদের দুপুরে সংবর্ধনা দেয় জেলা পুলিশ। ৭ স্তরের পরীক্ষায় পঞ্চম হলেও ভূমিহীন হওয়ায় চাকরি থেকে প্রায় বাদ পড়তে যাওয়া আসপিয়া নতুন জীবন পেয়েছেন গণমধ্যমের বদৌলতে। চাকরি এবং ঘর পেয়ে খুশি তিনি ও তার পরিবার। ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী, গণমাধ্যম এবং দেশবাসীর প্রতি। আসপিয়ার মতো একজন সাহসী সহকর্মী পেয়ে খুশি তার নতুন সহকর্মীরা। খুশি এলাকাবাসীও। ভূমিহীন আসপিয়াকে যোগ্যতাবলে চাকরি এবং ঘর দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি নারী নেত্রী অধ্যাপক শাহ সাজেদা। এই বিষয়টি আইনে পরিণত করার দাবি জানিয়েছেন তিনি।

অপরদিকে, আসপিয়ার মতো সাহসী এবং মেধাবীদের পুলিশে স্বাগত জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। উত্তীর্ণ হলেও ভূমিহীন হওয়ায় নিয়োগ দেয়া হবে না ডিসেম্বরের প্রথম সপ্তহে আসপিয়াকে জানিয়ে দিয়েছিল পুলিশ। বাংলাদেশ প্রতিদিনে এ সংক্রান্ত খবরের প্রেক্ষিতে আসপিয়াকে ঘর এবং চাকরি দেয়ার নির্দেশ দেয় প্রধানমন্ত্রী কার্যালয়। ঘর হস্তান্তর হবে মধ্য জানুয়ারিতে।