মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪২
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে হলুদ অটোর বৈধতা ও চলাচলের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

শামীম আহমেদ  বরিশালে হলুদ অটোগাড়ির বৈধতা ও চলাচল করা, সকল চালকদের লাইসেন্স দিতে হবে, অটোগাড়ি সহ ইজিবাইক নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করা, যখন-তখন হলুদ অটোগাড়ি আটক বন্ধ করা এবং নগরীর ৫০ হাজার অটো শ্রমিকদের বাচার সুযোগ সহ ৭ দফা দাবীতে সরকার সমর্থিত বরিশাল জেলা ও মহানগর ব্যাটরী চালিত (হলুদ অটো রিক্সা) শ্রমিক সংগঠন নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

আজ বুধবার (২৯) ডিসেম্বর সকাল ১১টায় নগরীর ফকিরবাড়ি রাখাল বাবুর পুকুড় নামকস্থানে ৭ দফা দাবী আদায়ের লক্ষে এই সমাবেশ করে।

বরিশাল মহানগর (অটো রিক্সা) শ্রমিক সংগঠনের সভাপতি মোশারেফ গাজির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক লথিফ সিকদার লেদু, সহ সভাপতি জামাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক কালাম সরদার,কোষাধাক্ষ জামাল গাজি,হোটেল শ্রমিকলীগ সভাপতি সাঈদ আহমেদ প্রমুখ।

পরে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি সড়কস্থ বিসিসি মেয়লর সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র বাস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এক প্রর্যায়ে মেয়র বাস ভবনে না থাকায় তারা পুনরায় মিছিল নিয়ে মেয়রের দাপ্তরিক কার্যলয় এনেক্স ভবনে গিয়ে তার কাছে স্বারকলিপি প্রদান করেন বলে সাধারন সম্পাদক লতিফ সিকদার লেদু বিষয়টি নিশ্চিত করেন।