শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৫৫
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

কুষ্টিয়ায় পুনাকের উদ্যোগে মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রে বৃদ্ধ মহিলাদের মাঝে শীতবস্ত্র, খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ

ডেস্করিপোর্ট  পুনাক কুষ্টিয়া’র উদ্যোগে মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রের বৃদ্ধ মহিলাদের মাঝে শীতবস্ত্র, খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ডিসেম্বর) সকাল ১১ টায় কুষ্টিয়া সদর থানাধীন পূর্বমজমপুর এলাকায় উদয় সমাজ উন্নয়ন সংস্থার “মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রে” পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), কুষ্টিয়ার উদ্যোগে বৃদ্ধ মহিলাদের মাঝে শীতবস্ত্র, স্যালাইন, বিভিন্ন ধরনের ঔষধ, বিস্কুট ও ফলমূল বিতরণ করা হয়। জনাব দিলরুবা আলম, সভানেত্রী কুষ্টিয়া পুনাক (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম) প্রধান অতিথি হিসেবে এ মহতি কার্যক্রমে অংশ গ্রহণ করেন।

পরিবার থেকে বিতাড়িত অবহেলিত অসহায় মায়েদের মাঝে কুষ্টিয়া পুনাক সভানেত্রী নিজেই মমতার সহায়তা নিয়ে হাজির হন এবং আপন ভেবে বৃদ্ধাদের কাছে টেনে নিয়ে মানবতার হাত বাড়িয়ে দিলেন। পুনাক সভানেত্রী পূনর্বাসন কেন্দ্রের সকলের সাথে মতবিনিময়ের সময় এই সকল পরিবার থেকে বিচ্ছিন্ন মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে বসবাসকারী গরীব, অসহায় ও দুস্থ মহিলাদের খাদ্যসামগ্রী, শীতবস্ত্র, বাসস্থান ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন এবং তাদের পাশে থেকে সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ ( সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান), আনিতা আশরাফী দিবা, দপ্তর সম্পাদকা ( সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, সদর) ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।