শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:০৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাউফলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর বাউফলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।

ওই যুবকের নাম মোঃ জহিরুল ইসলাম গাজী (২৮) পিতা: মৃত- বাহা উদ্দিন গাজী। জহিরুল ইসলাম পেশায় একজন রাজ মিস্ত্রি ছিলেন। তিনি বাউফল ইউনিয়নের গোসিংগা গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল ২৮ ডিসেম্বর আনুমানিক রাত ৯টার দিকে কাউকে কিছু জানিয়ে ঘর থেকে বের হয়ে যান তিনি। সারা রাতেও ঘরে না ফিরলে আজ (২৯ ডিসেম্বর) আনুমানিক সকাল ৮টায় তার পরিবারের লোকজন ঘরের পাশের রেইনট্রি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে। এরপর পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে বাউফল থানা থেকে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাকে।

উল্লেখ্য জহিরুল ইসলাম বিগত ২৬ ডিসেম্বর ২০২১ তারিখ বাউফলের নওমালা ইউনিয়নে বিবাহ করেন।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।