শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৫৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

লঞ্চে অগ্নিকাণ্ড: ঝালকাঠিতে নারীসহ আরও দুজনের মরদেহ উদ্ধার

ডেস্করিপোর্ট  ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় সুগন্ধা নদী থেকে এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে বিষখালী নদীর মানকিসুন্দর এলাকা থেকে আরও এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

মরদেহ দুটির শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ নিয়ে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩ জন নিহতের খবর পাওয়া গেছে। গত তিন দিনে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদী থেকে শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় এক নারী ও বিষখালী নদীর মানকিসুন্দর এলাকায় এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দুইজনের মৃতদেহ উদ্ধার করে। তাদের শরীরের আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।

এদিকে সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাপিয়ে পড়াদের খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীরা সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালাচ্ছে। পাশাপাশি কোস্ট গার্ডও দুটি নদীতে অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে ৪৩ জনের মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন এখনো অনেকে।