শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ৩:০৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার ৯০.১৯

শামীম আহমেদ  বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি’তে পাসের হার ৯০ দশমিক ১৯ ভাগ। প্রতিবারের ন্যায় এবছরও পাশের হার ও জিপিএ ৫ এর দিক দিয়ে এগিয়ে মেয়েরা।

এবছর বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকম শিক্ষা বোর্ডের অধিনে জিপিজিএ-৫ পেয়েছে ১০ হাজার ২শ’ ১৯ জন।

আজ (৩০) ডিসেম্বর বৃহষ্পতিবার সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেছেন। ফলাফলে ছেলের মধ্যে ৫১ হাজার ৪৬৩ জন এবং মেয়েদের মধ্যে ৫০ হাজার ৪শ’ ৫৪জন পাস করে।

বরিশাল বোর্ডে পাসের হারে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। তাদের পাসের হার ৯১ দশমিক ২৫ভাগ এবং ছেলেদের পাশের হার ৮৯ দশমিক ১৭ভাগ।

বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯২ দশমিক ৬৪ ভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৫ ভাগ এবং মানবিক বিভাগে পাসের হার সর্বনিম্ন ৮৮ দশমিক ৭২ ভাগ।