মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, বিক্ষুদ্ধ জনতার সড়ক অবরোধ

মো আজিজুল,দুমকী পটুয়াখালী প্রতিনিধি  বরিশাল- পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে বাসের থাক্কায় আসলাম হাওলাদার (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত আসলাম হাওলাদার পেশায় একজন পল্টি মুরগী ব্যবসায়ী। তিনি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব হাওলাদারের পুত্র।

বুধবার (০৫ জানুয়ারি) তারিখ আনুমানিক বিকেল ৪ টার সময় বরিশাল-টু-কুয়াকাটা মহাসড়কের বাকেরগন্ঞ্জ বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনায় ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়।

ঘটনা সুত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী মল্লিক এন্টারপ্রাইজ গাড়ি নাম্বার (ঢাকা মেট্রো ব-১৫-৪০৩৬) বুধবার বিকেল ৪টার সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড ব্রিজে উঠার আগেই পথচারী আসলামকে ধাক্কা দিলে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এসময় বাস চালক বাস থেকে লাফ দিয়ে পালিয়ে যায় । এতে বাস গাড়িটি ব্রেক ফেল করে পুনরায় পিছনের দিকে এসে বাসস্ট্যান্ডের পাসে হাওলাদার ফিলিং স্টেশনে রাখা ৬টি সিএনজিকে ধাক্কা দেয় এবং সিএনজি গুলো দুমরে মুছরে যায়।

ঘটনার পরপর বিক্ষুদ্ধ জনতা টায়াল জ্বালিয়ে পথরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। এসময় বাসস্ট্যান্ড ব্রিজের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পরে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবী রায় ও (ওসি) তদন্ত সত্যরঞ্জন খাসকেল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।