মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১০:৩৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীতে চিতা বাঘের শাবক আটক

মো আজিজুল দুমকী পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর দশমিনায় লোকালয়ে এসে জনতার হাতে ধরা পড়লো চিতা বাঘের একটি শাবক।

দশমিনার স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, বুধবার (০৫ জানুয়ারি) তারিখ বিকালে উপজেলার বহরমপুর দক্ষিন আদমপুর গ্রামের একটি পাতাবনের পাশের রাস্তা থেকে স্থানীয় লোকজন চিতা বাঘের শাবকটি আটক করে।

স্থানীয় দিপু, সাকিব ও বায়জিদ জানান, তারা বিকালে রাস্তার ধারে গেলে দেখতে পান স্থানীয় একটি পাতাবনে পাশের রাস্তায় লোকালয়ে কয়েকটি চিতা বাঘের শাবক, তখন বায়জিদ নামে এক যুবক একটি শাবক ধরে ফেলে। খবর পেয়ে উৎসুক জনতা চিতা বাঘের শাবকটি দেখতে ভিড় জমায়। ধারনা করা হচ্ছে, পাতাবনের মধ্যে মা বাঘটি কয়েকটি শাবক জন্ম দিয়েছে। শাবক দেখতে পেয়ে কৌশলে আটক করেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি তারা স্থানীয় চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সোহাগকে জানান।

এ বিষয়ে বহরমপুর ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ জানান, উপজেলা প্রশাসন ও বনবিভাগকে বিষয়টি জানানো হয়েছে। কিছুক্ষনের মধ্যে তারা আটক কৃত বাঘের শাবকটি উদ্ধার করে অবমুক্ত করে দিবেন।

এ ব্যাপারে দশমিনা উপজেলা বন কর্মকর্তা অমিতাব বিশ্বাস বলেন, ইউপি চেয়ারম্যান আমাকে চিতা বাঘের শাবক আটকের বিষয়টি জানিয়েছে এখনই বনবিভাগের কর্মীরা গিয়ে শাবকটি উদ্ধার করে অবমুক্ত করবেন।