বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ২:৩৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

লাকসামে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

ডেস্করিপোর্ট  কুমিল্লার লাকসাম উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে লাকসাম উপজেলার কালিয়াচৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— লালমাই উপজেলা করতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহারুল আলম (৪২), স্ত্রী পারুল বেগম (৩৮), মেয়ে জান্নাত (০১) ও শাশুড়ি গোলাফ নেহার (৫৫) দাগনভূঁইয়া উপজেলার বিলাসখাড় এলাকার মৃত শামসুল হকের স্ত্রী।

লাকসাম হাইওয়ে পুলিশের ওসি মাকসুদ আহমদ জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫৪৮৪) উপজেলার কালিয়াচৌর এলাকায় হাইওয়ে কুমিল্লা-নোয়াখালী সড়কে নোয়াখালীগামী ওই অটোরিকশাকে (কুমিল্লা-থ ১১-৫৬৯৩) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জামাই-শাশুড়ির মৃত্যু হয়।

পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।