শামীম অহমেদ প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের স্থাগিতদেশ প্রত্যাহার পূর্বক জিও তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবীতে এবং ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা -২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতির দাবীতে বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের মাধ্যমে ভূমি মন্ত্রালয়ের সচিব বরাবর স্বারকলিপি প্রধান করেছে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি বরিশাল জেলা কমিটি।
আজ বৃহস্পতিবার (৬) জানুয়ারী দুপুরের ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি/সম্পাদক সহ সদস্য বৃন্দরা স্বারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সভাপতি মোঃ মিজানুর রহমান পান্না, সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান পল্টন।
স্বারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি গাজি শাহ আলম,দিপক কুমার চ্যাটার্জি, এইচ.এম সোবহান,জসিম উদ্দিন,গাজি সিদ্দিকুর রহমান,গিয়াস উদ্দিন,বিমল চন্দ্র হালদার, নজরুল ইসলাম,কবিরুল ইসলাম,আমির হোসেন মল্লিক ও মোখলেচুর রহমান।
এসময় জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি হস্তান্তরকালে স্বারকলিপি প্রদানের মাধ্যমে জানান আগামী ১৫ই জানুয়ারীর মধ্যে বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রালয়ের স্থগিত আদেশ প্রত্যাহার করা। এছাড়া আগামী ৩ মাসের মধ্যে নব-নিয়োগ ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করার দাবী জানান।