মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪০
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে অসচ্ছল ক্রীড়াবিদের মাঝে পানিসম্পদ প্রতিমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

শামীম আহমেদ,  পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, খেলাধুলার প্রতি যুবসমাজকে আমরা যদি উৎসাহ দেই তা হলে তাদের আগ্রহ বাড়বে খেলাধুলার প্রতি। যাতে মাদক থেকে যুবসমাজ দূরে থাকবে, তাহলে আমরা যুবসমাজকে রক্ষা করতে পারব। তেমননি পরিকারকেও সন্তানের দিকে নজর রাখতে হবে। যারা খেলাধুলায় আসে না যারা নতুন খেলায় আসছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে উৎসাহ দিতে হবে। যাতে করে ভাল খেলোয়ার হয়ে উঠতে পারে। খেলাধুলায় যতবেশি যুবসমাজ অংগ্রহণ করবে ততো দেশ থেকে মাদক তাড়াতাড়ি দূর হবে।

আজ শুক্রবার সকাল ১১ টায় বরিশাল নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ কালে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপি একথা বলেন।

বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, বিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহŸায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলার ভাইস চেয়াম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, ছাত্রলীগ নেতা জোবায়ের আবদুল্লাহ জিন্নার সহ নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে ২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদ প্রত্যেকের হাতে ২৪ হাজার টাকা করে ৫ লক্ষ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।