ডেস্করিপোর্ট পটুয়াখালীর দশমিনায় পানিতে ডুবে নিলয় (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিলয় ওই গ্রামের বিমল মাঝির ছেলে।
স্বজনরা জানান, নিলয় খেলতে গিয়ে পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।