বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৫৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে আহত ৩০

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার লালমোহনে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হাড়িয়ে রাস্তার পাশে খাদে পড়ে পথচারীসহ ৩০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (৮ জানুয়ারী) সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজারের বেদরকারী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে চরফ্যাশন থেকে ছেড়ে আসা একটি যাত্রবাহি ডাইরেক্ট বাস লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজারের পর বেদরকারী এলাকায় নিয়ন্ত্রন হাড়িয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করেন এবং আহতদের লালমোহন ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার দেওয়া হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেন। দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দূর্ঘটনায় নিহতের কোন খবর পাওয়া যায়নি। তবে বাসটি উদ্ধার করা হলে দেখা যাবে নিচে বা ভিতরে কেউ আটকে আছে কিনা।