মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩১
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বৃদ্ধাশ্রমের “মা” দের চাহিদা খুবই সামান্য : কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুনাক সভানেত্রী দিলরুবা আলম বরেছেন,বৃদ্ধাশ্রমের “মা” দের চাহিদা খুবই সামান্য ; অন্ন আর বস্ত্র থাকলেই তারা খুশি। আমাদের এই সমাজে যাদের সামর্থ্য আছে, তারা যদি এগিয়ে আসে, তাহলে এই ধরনের (সিনিয়র সিটিজেন) “মা’দের আর কোন সমস্যা থাকবে না।

মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) দুপুর দেড়টায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে কুষ্টিয়া পৌরসভা এলাকার মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের বৃদ্ধাশ্রমের “মা’ দের মাঝে চাল ও রান্না করা খাবার বিতরণ করা হয়। কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম), প্রধান অতিথি হিসেবে এ মহতী কার্যক্রম পরিচালনা করেন। পরিবার থেকে বিতাড়িত, অবহেলিত ও অসহায় মায়েদের মাঝে কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম নিজেই মমতার হাত বাড়িয়ে চাল ও রান্না করা খাবার নিয়ে হাজির হন এবং বৃদ্ধাশ্রমের “মা”দের কাছে টেনে নিজেই খাবার পরিবেশন করেন।

এ সময় মায়েরা আবেগ আপ্লূত হয়ে পুনাক সভানেত্রীসহ পুনাক পরিবারের জন্য দোয়া করেন। কুষ্টিয়া পুনাক সভানেত্রী এই সময় পুনর্বাসন কেন্দ্রের ৩০ জন সদস্যের সাথে আলাদাভাবে কথাবার্তা বলে বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন এবং তাদের পাশে থেকে সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ প্রসঙ্গে কুষ্টিয়া পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলম বলেন,

এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ (সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান), আনিতা আশরাফী দিবা, দপ্তর সম্পাদিকা (সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিবুল ইসলাম), ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বৃদ্ধাশ্রমের কর্মকর্তাবৃন্দ এবং পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।