মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩১
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ

ডেস্করিপোর্ট  বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে শীতর্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃআনিছুর রহমান আনিছ শরীফের আয়োজনে মঙ্গলবার ( ১১ জানুয়ারি ) সকাল ১১টায় নগরীর ধান গবেষণা রোডস্থ কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গনে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

এ-সময় বিসিসি’র ১নং ওয়ার্ড কাউন্সিলর আমীর বিশ্বাস, ১২নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃহুমায়ুন কবির, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন রুবেলসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।