শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ৯:০৮
শিরোনাম :
বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’

ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ী ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ৭ শত ৫০ জন দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার(১৬ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে খয়েরবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ এনামুল হক সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।

এসময় খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোষ্ঠ মোহন চৌধুরী, ইউপি সচিব মোহাম্মদ আলীসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।