শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১০:১০
শিরোনাম :
বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’

ভোলায় ২৫ মন জাটকা ইলিশ জব্দ

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার তজুমদ্দিনে ২৫ মন জাটকা ইলিশ জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এ সময় একজনকে ৫ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যামান আদালত।

শনিবার(১৫ জানুয়ারী) সকাল ১০টায় তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগমের নেতৃত্বে শশীগঞ্জ মৎস্যঘাট ও চৌমুহনী মৎস্যঘাটে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করা হয়।

তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগমের নেতৃত্বে শশীগঞ্জ ও চৌমুহনী মৎস্যঘাটে অভিযান চালিয়ে চৌমুহনী মৎস্যঘাটে থেকে ২৫মন জাটকা ইলিশ মাছসহ মিজানুর রহমান নামের এক আড়ৎদারকে আটক করেন। পরে জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোডিং ও স্থানীয় গবীর অসহায়দের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত আড়ৎদার মিজানুর রহমানকে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা করেন।

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ,বিক্রি ও মজুদ সরকারীভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ অভিযান ৩০ জান পযর্ন্ত অব্যাহত থাকবে।