বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:১৮
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

ইন্দোনেশিয়ার রাজধানী পরিবর্তনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক  চারদিকে গিঞ্জি রাস্তা, মানুষের কোলাহল, যানজট, বৃষ্টি হলেই রাস্তায় ওঠে যায় পানি। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার চিত্র এটি। সব মিলিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। দেশটির মোট জনসংখ্যার ৫৪ ভাগের বসবাস এখানে। দিনে দিনে বসবাসের আরো অনুপযোগী হয়ে ওঠছে শহরটি।

আর তাই নিজেদের রাজধানীই সরিয়ে ফেলছে এশিয়ার এ দেশটি। নতুন রাজধানী হিসেবে তারা বেছে নিয়েছে জঙ্গলে ঘেরা বোরেনো দ্বীপকে।

বোরেনো দ্বীপের নামও বদলে ফেলা হয়েছে। এখন থেকে এই দ্বীপটির নাম হবে নুসানতারা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোই নতুন রাজধানীর নাম ঠিক করেছেন।

এই স্থানটি বর্তমান রাজধানী জাকার্তা থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে।নতুন রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য দ্বীপটিতে ৩২.৫ বিলিয়ন ডলার খরচ করবে দেশটি। মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তুলতে এক যুগ সময় লাগতে পারে।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার সংসদে রাজধানী স্থানান্তরের বিল পাশ হয়। ফলে এখন প্রেসিডেন্টের সামনে নতুন করে একটি রাজধানী তৈরি করার পথে আর কোনো বাধা থাকল না। ২০১৯ সালে রাজধানী বদলে ফেলার উদ্যোগ নেন প্রেসিডেন্ট।

তবে জঙ্গলে ঘেরা বোরেনো দ্বীপকে বেছে নেওয়ায় পরিবেশবাদীরা আপত্তি জানিয়েছেন। কারণ এই স্থানটিতে অনেক বন্যপ্রাণী বাস করে।