শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১০
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

রাজধানীর মাতুয়াইলে ৭ কারখানায় অগ্নিকাণ্ড

ডেস্করিপোর্ট  রাজধানীর মাতুয়াইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার ডাম্পিং স্টেশন সংলগ্ন যানবাহন মেরামত ও বডি নির্মাণের ৭টি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ওই এলাকার বাবু অটো মোবাইল, মোশারফ বিল্ডার্স, রানা অটো মোবাইল, বিসমিল্লাহ মেটাল, এমএস অটো মোবাইল, ভাই ভাই অটো মোবাইল ও প্রমিজ বডি বিল্ডার্স নামের কারখানাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট চার ইউনিট ঘটনাস্থলে এসে ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন পুরোপুরি নেভানো হয় বিকাল পৌনে ৩টার দিকে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া পায়নি।

অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হলেও প্রায় ১০ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গণি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন রানা অটো মোবাইল থেকে আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে।