সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২৫
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

ভার্চুয়াল শুনানিকালে বিচারপতি-আইনজীবীদের গাউন পরতে হবে না

ডেস্করিপোর্ট  মহামারি করোনার সংক্রমণ বাড়ায় মামলার ভার্চুয়াল শুনানিকালে সুপ্রিমকোর্টের বিচারপতি ও আইনজীবীদের গাউন পরতে হবে না।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমতে টার্নডআপ সাদা কলার সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও জাজেস কোট পরিধান করবেন।

আইনজীবীরা ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রবিশেষে টার্নডআপ সাদা কলার সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও কালো কোট/শেরওয়ানি পরিধান করবেন।

উপর্যুক্ত ক্ষেত্রে গাউন পরিধানের বাধ্যবাধকতা নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বুধবার থেকে সুপ্রিমকের্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকার্য ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে।