রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৪১
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত

ডেস্করিপোর্ট  গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশনে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন।

বৃহস্পতিবার ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা ও দুটি বগি লাইনচ্যুত হয়। শ্রীপুর রেলস্টেশন মাস্টার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে হারুন অর রশিদ জানান, ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বেলা সোয়া ১১টার দিকে শ্রীপুর স্টেশন ত্যাগ করে। ট্রেনটি কাওরাইদ স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, কাওরাইদ রেলস্টেশন এলাকায় রেললাইন মেরামতে কাজ চলছিল। মেরামতকারীরা (গ্যাং সদস্যরা) লাইনের নিচে কাঠের অংশ সরিয়ে ফেলেন। বিষয়টি কাওরাইদ স্টেশনমাস্টারকে অবহিত করেননি তারা। এদিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনটিকে দুই নম্বর লাইনে প্রবেশের অনুমতি দেন কর্মরত স্টেশনমাস্টার। পরে ট্রেনটি স্টেশনের প্রবেশের আগেই একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

তবে রেলস্টেশনের এক নম্বর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলেও জানিয়েছেন হারুন অর রশিদ।