বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:১৭
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বরিশালকে ১২৬ রানের টার্গেট দিলো চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক  ফরচুন বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখন জয়ের জন্য বরিশালের দরকার ১২৬ রান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের পর্দা উঠেছে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

শুরু থেকেই চট্টগ্রামকে চেপে ধরে বরিশালের বোলাররা। একটা সময় মনে হচ্ছিল স্কোরবোর্ডে ১০০ রানও যোগ হবে না সম্ভবত। তবে শেষ দিকে বেনি হাওয়েলের ২০ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে সেটি পাড় হতে সক্ষম হয় বন্দর নগরীর দলটি। তার এই ইনিংসে ছিল ৩টি চার ও সমান ৩টি ছক্কার মার। এছাড়া নাঈম ইসলাম ১৫, শামিম হোসেন ১৪ ও উইল জেকস ১৬ রান করেন।

বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন আলজারি জোসেফ। তিনি নির্ধারিত ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে উইকেটগুলো সংগ্রহ করেন। এছাড়া নাঈম হাসান ২টি এবং সাকিব আল হাসান, জেক লিনটট ও ডোয়াইন ব্রাভো একটি করে উইকেট নেন। সাকিব ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করেছেন।