শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৬
শিরোনাম :
সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস

সরকারকে বিব্রত করতেই ইসি আইনের বিরোধিতা: হানিফ

ডেস্করিপোর্ট  সরকারকে বিব্রত করতেই নির্বাচন কমিশন (ইসি) গঠন আইনের বিরোধিতা করছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সোমবার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজধানীর বকশীবাজার নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন ৷

দলীয় ও অনুগত লোক নিয়োগ দিতেই সরকার তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন আইন করছে, বিএনপির এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি একেক সময় একেক কথা বলে৷ দেশের মধ্যে অস্থিতশীল পরিস্থিতি সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য ৷

তিনি বলেন, সপ্তাহ খানেক আগেও বিএনপি বলেছিল এই অধিবেশনেই ইসি গঠনে আইন করা সম্ভব। সরকার চাইলে এই অধিবেশনেই আইন করতে পারে। এখন আইনমন্ত্রী যখন বিলটি সংসদে তুললেন, তখন তারা বলছেন তড়িঘড়ি করে আইন করা হচ্ছে।

মাহবুবউল আলম হানিফ আরও বলেন, বিএনপি এ দেশে সুষ্ঠু রাজনীতি কখনই চায় না ৷ তারা নিজেরাও জানে না তারা কখন কী চায় ৷ তাদের উদ্দেশেই হচ্ছে যে কোনো ইস্যু নিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা ও সরকারকে বিব্রত করতেই নির্বাচন কমিশন গঠন আইনের বিরোধিতা করছে বিএনপি৷