শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৭
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বরিশালকে হারিয়ে বিপিএলে ঢাকার প্রথম জয়

স্পোর্টস ডেস্ক  এবার বিপিএলে দেশি-বিদেশি সমন্বয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছে মিনিস্টার ঢাকা। দলে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, আন্দ্রে রাসেল, মোহাম্মদ শেহজাদ, রুবেল হোসেন ও নাঈম শেখের মতো নামিদামি ক্রিকেটার। তবু, নিজেদের প্রথম দুটি ম্যাচে হেরে যায় রাজধানীর দলটি। অবশেষে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখলো ঢাকা।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও মিনিস্টার ঢাকা। এটি বরিশালের দ্বিতীয় ম্যাচ ছিল। এতে টস জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের মোটামুটি স্কোর দাঁড় করাতে সক্ষম হয় বরিশাল।

জবাবে ১৫ বল ও ৪ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে মূলত এই জয় এনে দেন আন্দ্রে রাসেল। তিনি শেষ দিকে মাত্র ১৫ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া শুভাগত হোম ২৯ রান করেন।