মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ভোলায় জমির বিরোধ নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ভোলা প্রতিনিধি  ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল খালেক (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরশুভী মাদ্রাসা সংলগ্ন মুনাফ পাটোয়ারি বাড়িতে এ হতাকান্ডের ঘটনা ঘটে।

নিহত সেনাসদস্য আব্দুল খালেক ওই এলাকার মৃত মুনাফ পাটোয়ারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল খালেকের পরিবারের ও একই বাড়ির মোফাজ্জল গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক মাস আগে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।

নিহত সেনা সদস্যের পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বাড়িতে আসেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল খালেক। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাতায় এসে পৌঁছালে পথরোধ করে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোফাজ্জল ও তার লোকজন খালেকের ওপর হামলা করে। হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে তার অবস্থা খারাপ হলে বাড়ি থেকে দৌলতখান হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সেনাসদস্যর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।