সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে, তাপমাত্রা আরও কমবে

ডেস্করিপোর্ট  আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের বিভিন্ন জেলায় চলমান মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় অস্থায়ীভাবে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে। এ ছাড়া আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ (শুক্রবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর রংপুরে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ময়মনসিংহে ১০ দশমিক ০, চট্টগ্রামে ১৫ দশমিক ৭ এবং সিলেটে ১৪ রেকর্ড করা হয়।

এদিকে রাজারহাটসহ রংপুর ও রাজশাহীতে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মাঘের কনকনে শীত আর হাওয়ায় কাঁপছে রংপুর অঞ্চল। নদ-নদী ভরা হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা আরও নেমে যাওয়ার শঙ্কা আছে।এতে বিপাকে পড়েছেন ওইসব অঞ্চলের খেটে খাওয়া মানুষজন। শ্রমজীবী, রিকশা ও ভ্যানচালকরা কনকনে ঠাণ্ডায় কাঁপছেন, বের হতে পারছেন না কাজে।ওই অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া অফিস বলেছে, রংপুরসহ উত্তরাঞ্চলে গত পাঁচ বছরের মধ্যে এটি সর্বনিম্ন তাপমাত্রা।