সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:১৪
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বৌদ্ধবিহারে ভিক্ষুকে পিটিয়ে হত্যা

ডেস্করিপোর্ট  খাগড়াছড়ি সদর উপজেলার বৌদ্ধবিহারে এক ভিক্ষুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে সদরের গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধবিহারের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এরআগে রোববার গভীর রাতে সদর উপজেলার সদর ইউপির ৪নং ওয়ার্ডের ধর্মসুখ বৌদ্ধ বিহারের ভিতরে এ ঘটনা ঘটে

নিহতের নাম বিশুদ্ধ মহাথেরুর। তিনি ওই বৌদ্ধবিহারে থাকতেন বলে জানা গেছে।

ইউপি সদস্য আনুমং মগ জানান, ভান্তে একা থাকার কারণে দুর্বৃত্তরা তাকে মেরে চলে যায়। এটা যারা করেছে তারা আগে থেকে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।

ভান্তের ছোট ভাই ক্যাচিং মারমা বলেন, আমার ভাইকে রাতের আঁধারে মেরে বিহারের ভিতরে রেখে চলে গেছে। আমার ভাইয়ের কি অপরাধ? এটার সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশীদ বলেন, ভিক্ষুর শরীরে জখমের চিহ্ন রয়েছে। সম্ভবত লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।