শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৬
শিরোনাম :
বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পন্ন : দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

ভোলা প্রতিনিধি  দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পন্ন। শেখ হাসিনা সরকার অত্যান্ত ধনী সরকার। দেশকে উন্নত দেশের দিকে নিয়ে গেছে সরকার। শেখ হাসিনার বাংলাদেশ উন্নত দেশে এগিয়ে যাচ্ছে এবং যাবে। তারই ধারাবাহিকতা নিয়ে সরকার কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় এখন ২ হাজার ৫৪০টাকা। যা চলতি বছরে মাথা পিছু আয় বেড়ে ৩ হাজার ২০ টাকা হবে। করোনা সংকটের মধ্যেও আমাদের রিজার্ভ রয়েছে ৪৭ বিলিয়ন ডলার।

শনিবার(৫ জানুয়ারী) ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নের প্রধান সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন আদর্শ দেশ প্রেমিক। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা আদর্শ ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন অনেক দুর। দেশকে পরিনত করেছেন একটি উন্নয়নশীল দেশে। শেখ হাসিনা জনগনের পাশে আছে বলেই দেশের চরাঞ্চলে আজ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।এসব উন্নয়ন থেকে বাদ পরেনি উপজেলা চরফ্যাসন। চরফ্যাসনের উন্নয়ন দেখে আমি অভিভূত হয়েছি।

তিনি বলেন,বঙ্গবন্ধুকে ভোলার চরফ্যাসনের মানুষ গভীর ভাবে ভালোবাসে বলেই একটি বিচ্ছিন্ন দ্বীপকে ইউনিয়নে রুপান্তর ও মুজিবনগর নামে নামকরণ করে জাতির জনকের প্রতি ভালোবাসার বহিঃ প্রকাশ করেছেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলতেন জনগনকে যা দাও দুহাত খুলে দাও তারই অঙ্গিকার তিনি রক্ষা করেছেন। তিনি দুহাত উজার করে দেশ ও জাতির জন্য বিলিয়ে দিয়েছেন।

এর আগে প্রতিমন্ত্রী চরফ্যাসন উপজেলার মুজিবনগরসহ চরফ্যাসনের বিভিন্ন উন্নয়ন অবকাঠামো পরিদর্শন শেষে মতবিনিময় সভায় চরাঞ্চল উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের দাবীর মুখে তিনি কালভার্ট রাস্তা, মাটির কেল্লা, সাইক্লোলন সেল্টার নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রæতি দিয়েছেন।

চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,যুব ও ক্রীড়া মন্ত্রনলায়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আলহাজ¦ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান (এনডিসি)প্রমুখ।

এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক তৌফিক এলাহী, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপিসহ দলীয় নেতা কর্মীরা ।