সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:২৪
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

বিএনপি পাচার করা অর্থ দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে

ডেস্করিপোর্ট  পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ক্ষমতায় থেকে বিএনপি দেশের অর্থ-সম্পদ লুট করে বিদেশে পাচার করে সেই অর্থ দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এদের কোনো দেশপ্রেম নেই, দেশের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।

শুক্রবার সকালে শরীয়তপুরের সখিপুর থানার নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শামীম বলেন, দেশের অগ্রযাত্রাকে বন্ধ করতে, দেশের ভাবমূর্তি নষ্ট করতে নানা চক্রান্ত করছে বিএনপি। তারা দেশকে ধ্বংস করা, লুটপাট করা, জঙ্গিবাদ-সন্ত্রাস সৃষ্টি করা ছাড়া কিছুই দিতে পারেনি। কিন্তু দেশের জনগণের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে যে, কোনো অসত্য অপ্রপ্রচার ও মিথ্যাচারে দেশের জনগণ বিভ্রান্ত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।

নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, এলাকার মানুষ যে আশা আকাঙক্ষা নিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তার প্রতিদান দিতে হবে। মনে রাখবেন দিন শেষে কিন্তু আমাদেরকে ভোটারদের কাছেই যেতে হবে। কাজেই জনপ্রতিনিধি হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবেন। সেবক হিসেবে কাজ করলে মানুষ ভোট দিয়ে বার বার নির্বাচিত করবে।

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান সিকদার, সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, ইউএনও তানভীর আল নাসীফ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, চরসেনসাস ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বালা, চরকুমারিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্লা, সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, দক্ষিণ তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান শাহজালাল মাল, উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান ইউনুস মোল্লা, কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, ডিএমখালী ইউপি চেয়ারম্যান মহসিন হক বাবু, আরশিনগর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম সরদার প্রমুখ।