মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:২৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ভোলায় লঞ্চের ধাক্কায় দু’পা হাড়ালো এক শিশু, বিচারের দাবীতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি  কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় হামিদুর রহমান স্বাধীন (৬) নামের এক শিশু পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় দোষীদের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ ফেব্রæয়ারি) সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে ভোলা জেলা আ’লীগ মৎস্যজীবী লীগের ব্যানারে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ও শিশু স্বাধীনের স্বজনরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে শিশু স্বাধীনের বাবা মো. হাসান আলী বলেন, গত ১৬ ফেব্রæয়ারি আমার পরিবারসহ ভোলা ইলিশা ঘাট থেকে মেহেন্দীগঞ্জের উদ্দেশে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চে রওনা হই। লঞ্চটি মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ (উলানিয়া) ঘাটে না বেঁধে চলতি অবস্থায় যাত্রীদের নামায়। আমার পরিবারসহ শতাধিক তখন ঘাটে নামে।

হঠাৎ পেছন থেকে লঞ্চটি সজোরে টার্মিনালে ধাক্কা দেয়। এ সময় আমার ছোট ছেলে স্বাধীন আমার হাত থেকে ছিটকে লঞ্চ ও টার্মিনালের মাঝে চাপে পড়ে। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। আমার ছেলে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ দূর্ঘটনার পরপরই এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি দ্রæত ঘাট ত্যাগ করে পালিয়ে যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ অন্য জেলার যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে লঞ্চ। আর এই লঞ্চের চালক ও স্টাফদের খামখেয়ালি ও গাফিলতিতে ভোলাবাসী তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। তাই প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং স্বাধীনের চিকিৎসার জন্য ক্ষতিপ‚রণের দাবি জানান।

মানববন্ধন শেষে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয় স্বাধীনের পরিবার।