শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৯
শিরোনাম :
সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

বাংলাদেশিদের জন্য তিন মিশনকে প্রস্তুত থাকার নির্দেশ

ডেস্করিপোর্ট  ইউ‌ক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতার জন্য তিন দেশে বাংলাদেশ মিশনকে প্রস্তুত থাকার নির্দেশনা দি‌য়ে‌ছে সরকার। পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়ার মিশনকে এই নির্দেশনা দিয়ে বলা হ‌য়েছে, ইউক্রেন থেকে আসা বাংলাদেশিদের সব ধরনের সেবা দি‌তে হ‌বে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিরা পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মালদোভা- যেখান দিয়ে সুবিধা সেখান দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় তাদের যে কোনো ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে মিশনগুলো।

পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়ার মিশনকে বাংলা‌দে‌শি‌দের সব ধর‌নের কনস্যুলার ও অন্যান্য ধরনের সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জরুরি প্রয়োজনে বাংলাদেশিরা যাতে যোগাযোগ করতে পারেন, সেজন্য দূতাবাস কর্মকর্তাদের নাম্বারও দেওয়া হয়েছে।

স্লোভাকিয়া এবং হাঙ্গেরির জন্য; অস্ট্রিয়া, ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস

ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান, মোবাইল নাম্বার: +43 688 60344492

এসিও জুবায়দুল এইচ চৌধুরী, মোবাইল নাম্বার: +43 688 60603068

রোমানিয়া এবং মালদোভার জন্য; রোমানিয়াতে বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট

মীর মেহেদী হাসান, +40 (742) 553 809, (টেলি ও হোয়াটসঅ্যাপ গ্রুপ)+40 (742) 553 809

পোল্যান্ডের জন্য: পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ-

মো. মাসুদুর রহমান, মোবাইল নাম্বার: +৪৮ ৭৩৯ ৫২৭ ৭২২

মো. মাহবুবুর রহমান, মোবাইল নাম্বার: +৪৮ ৫৭৯ ২৬২ ৪০৩

এমএসটি ফারহানা ইয়াসমিন, মোবাইল নাম্বার: +৪৮ ৬৯০ ২৮২ ৫৬১

বিল্লাল হোসেন, মোবাইল নাম্বার: +৪৮ ৭৩৯ ৬৩৪ ১২৫

মো. রব্বানী, মোবাইল নাম্বার: +৪৮ ৬৯৬ ৭৪৫ ৯০৩