বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৭
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

১৯ জুন এসএসসি, ২২ আগস্ট এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

ডেস্করিপোর্ট  চলতি বছর ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে শিক্ষাবোর্ডগুলো বিজ্ঞপ্তি দিয়েছে। আজ মঙ্গলবার (১ মার্চ) এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

এসএসসি পরীক্ষা বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ এপ্রিল থেকে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ফরম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হতে পারে ১৯ মে থেকে।

এর আগে, রবিবার (২৭ ফেব্রুয়ারি) এক সভায় বিভিন্ন বোর্ড চেয়ারম্যানরা একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কয়েকটি বিষয় বাদ দেওয়ার প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান’স কমিটি।

সভা সূত্রে জানা যায়, এবার এসএসসিতে তিনটি বিষয় বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। বিষয়গুলো হলো- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম, বাংলাদেশ ও বিশ্বপরিচয়। আর এইচএসসিতে বাদ যাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

আর নম্বর বিভাজন নিয়ে প্রস্তাব করা হয়েছে, যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (সৃজনশীল ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে। আর যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা আছে, সেসব বিষয়ে ৪৫ নম্বরের (সৃজনশীল ৩০, এমসিকিউ ১৫) পরীক্ষা নেওয়া যেতে পারে।