মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

ডেস্করিপোর্ট  বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রেজাউল করিম (৬০) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের সাবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়নের সদস্য ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের পেছনে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সান্তাহার ছেড়ে আসা বোনারপাড়াগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিলেন। তখন রেজাউল করিম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নারুলী পুলিশ ফাঁড়ির এএসআই আউয়াল জানান, রেলওয়ে সান্তাহার থানার সদস্যরা নিহত রেজাউল করিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

তিনি বলেন, ওই ব্যক্তি কীভাবে ট্রেনে কাটা পড়লেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। এ ছাড়া তিনি আত্মহত্যা করেছেন বা তাকে কেউ হত্যা করেছে কিনা সে ব্যাপারেও তথ্য মেলেনি।

তবে ধারণা করা হচ্ছে, তিনি অসতর্কভাবে রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনে কেটে মারা গেছেন। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।