মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

কুষ্টিয়া পুলিশ লাইন্সের এসএএফ ফোর্সের বিনোদন কেন্দ্র “নির্ঝর” এর উদ্বোধন

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া পুলিশ লাইন্সের এসএএফ ফোর্সের বিনোদন কেন্দ্র “নির্ঝর” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি ২০২২) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সের এসএএফ ফোর্সের বিনোদন কেন্দ্র “নির্ঝর” এর শুভ উদ্বোধনী প্রোগ্রামের আয়োজন করা হয়।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী নামফলক উন্মোচন ও ফিতা কেটে কুষ্টিয়া পুলিশ লাইন্সের এসএএফ ফোর্সের বিনোদন কেন্দ্র “নির্ঝর” এর শুভ উদ্বোধন করেন।

এসএএফ ফোর্সের ডিউটি শেষে সাধারণত বিনোদনের তেমন কোনো ব্যবস্থা থাকে না। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বিষয়টি অনুধাবন করেন এবং তার একান্ত প্রচেষ্টা ও সার্বিক পরিকল্পনায় তা বাস্তবায়ন করা হয়। বিনোদন কেন্দ্র “নির্ঝর” অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেশন করা হয় এবং এসএএফ ফোর্সের নির্মল বিনোদনের জন্য রুমে ৭৫ ইঞ্চি সনি ব্রাভিয়া টিভি দেওয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া জেলার সকল অফিসার ইনচার্জ বৃন্দ, ওসি ডিবি, কোর্ট ইনস্পেক্টর, ডিআইও ১, আরওআই মোঃ শহীদুজ্জামান, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ কুষ্টিয়া জেলা পুলিশের এসএএফ সদস্যবৃন্দ।