মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ভোলার চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশনে সাসাতি রায় চৈতি (২৫) নামের এক গৃহবধূর ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ মার্চ) রাত ২ টার দিকে চরফ্যাশন পৌর ৪ নং ওয়ার্ডের স্বামীর বাস ভবন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

সে চরফ্যাশন পৌর ৪ নং ওয়ার্ডের হরিবাড়ি সংলগ্ন কৃষি উপ-সহকারী কর্মকর্তা সমির চন্দ্র মজুমদারের ছেলে, বোরহানউদ্দিন কর্মরত কৃষি উপ-সহকারী কর্মকর্তা মনোজ কুমার মজুমদার শাওনের স্ত্রী, ও চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র রায়ের কণ্যা।

চরফ্যাশন থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় গৃহবধূর শশুর সমির চন্দ্র মজুমদার ও স্বামী মনোজ কুমার মজুমদার শাওনকে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ওই গৃহবধ‚র পিতা সুভাষ চন্দ্র রায় জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। গত এক বছর পূর্বে সমির চন্দ্র মজুমদারের ছেলে শাওনের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেই। আমার মেয়েকে তার শ্বশুর, শ্বাশুরি ও স্বামী দীর্ঘ দিন ধরে যৌতুকের দাবিতে অত্যাচার নির্যাতন করে আসছে। তারা যৌতুকের টাকা না পেয়ে পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে। আমি দেশের প্রচলিত আইনে এ হত্যার সুষ্ঠ বিচার দাবী করছি।

এদিকে গৃহবধূর শ্বশুর সমির চন্দ্র মজুমদার বলেন, আমাদের এক প্রতিবেশি মেয়ের বিয়ে হলে শুক্রবার তাকে উঠিয়ে দেয়া হয়েছে। আমার ছেলে শাওনের সঙ্গে তজুমদ্দিন উপজেলায় ওই বিয়ের অনুষ্ঠানে পুত্রবধ‚ যেতে চাইলে ভাঙ্গা রাস্তার কারণে ছেলে তাকে নিয়ে যায়নি। ওই বিয়ের অনুষ্ঠানে না নিয়ে যাওয়ায় চৈতি অভিমান করে আত্মহত্যা করতে পারে।

স্বামী শাওন মুজমদার বলেন, আমি বিয়ের অনুষ্ঠান থেকে রাত ১টায় বাসায় ফিরে একাধিকবার দরজা নক দিয়েও চৈতির সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখি সে আত্মহত্যা করেছে।

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম খান জানান, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাসাতি রায় চৈতি’র সিলিং ফ্যানের সাথে শাড়ি পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

চরফ্যাশন থানার ওসি তদন্ত রিপন সাহা বলেন, ঘটনাস্থল থেকে ওই গৃহবধ‚র লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলায় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট এলেই জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।