বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:১৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

অলিম্পিক সিমেন্টের ২০ বর্ষপূর্তিতে বরিশালে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

ডেস্করিপোর্ট  বরিশাল তথা দক্ষিন বাংলার একমাত্র সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক সিমেন্ট লিঃ এর সৌজন্যে গৌরবের ২০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার দিনব্যাপী বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনারম্ভর এবং জমকালো আয়োজনে এ্যাংকর ও অলিম্পাস সিমেন্ট ব্র্যান্ডের ব্যবসায়ী বৃন্দের সাথে এক মতবিনিময় সভা ও বিক্রয় বিভাগের বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অলিম্পিক সিমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান জুলিয়া রহমান, ব্যবস্থাপনা পরিচালক আনিকা রহমান ও বিক্রয় বিভাগের প্রধান বিপণন কর্মকর্তা মো. ইমাম ফারুক সহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগন ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় নতুন বছরের সিমেন্ট ব্যবসায় প্রশার ও কোম্পানির বিক্রয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভা শেষে অলিম্পিক সিমেন্ট লিঃ এর ২০ বর্ষপূর্তিতে কেক কাটেন কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও বিক্রয় বিভাগের প্রধান সহ আমন্ত্রিত অতিথিরা।