মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৮
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলমের নের্তৃত্বে নারী দিবসের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে কুষ্টিয়া পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক মজমপুর মোড় প্রদক্ষিন করে আবার পুলিশ লাইন্সে এসে শেষ হয়।

আন্তর্জাতিক নারী দিবস ২০২২ এর র‍্যালি করার প্রাক্কালে কুষ্টিয়া পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলম বলেন, “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতা আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকেই ডিজিটাল যুগে সবাইকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই র‍্যালি।

এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা (সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌), আনিতা আশরাফী দিবা (দপ্তর সম্পাদিকা), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ডাঃ আসমা জাহান লিজা, চেয়ারম্যান ডাঃ লিজা ডাক্তার – ডাঃ রতন ম্যাটস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা সমিতি কুষ্টিয়া, ডাঃ নাজমা খাতুন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল কুষ্টিয়া, আফরোজা আক্তার ডিউ, ভাইস প্রেসিডেন্ট, BFUJ, নীলিমা আক্তার, প্রধান শিক্ষক, সিরাজুল হক মুসলিম স্কুল, কুষ্টিয়া জেলার বিশিষ্ট লেখক ও আবৃত্তিকার আলম আরা জুই, কুষ্টিয়া জেলার বিশিষ্ট লেখক ও সমাজ সেবক হাসিনা রহমান, জেবুন্নেছা, কুষ্টিয়া জেলা মহিলা আওয়মীলীগ নেত্রী, সুলতানা করীম, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগ, নারী সাংবাদিক নের্তৃত্ব, নারী এডভোকেট, নারী মানবাধিকার কর্মী, নারী এনজিও কর্মী এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন পদবীর নারী পুলিশ সদস্যবৃন্দ।