বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ২:৪৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

দুমকীতে মোটর সাইকেল-পিকআপের এিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২

মো আজিজুল দুমকী,পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর দুমকিতে দুই মোটরসাইকল ও গ্যাস সিলিন্ডার বহনকারী পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

শনিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে বাউফল-দুমকি মহাসড়কের মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইউসুফ(৩৩),হিরা(১৮),বায়োজিদ(১৪) এবং আহতরা হলেন, মানিকসহ অঞ্জাত আরও একজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষক হাবিবুর রহমান ও ইউসুফ মোটরসাইকেল যোগে বাউফলের বগা ফেরিঘাট এলাকায় রওনা দেয়। এসময় মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের পিছন থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী পিক আপ এবং বিপরীত দিক থেকে আসা হিরা,বায়েজিদ ও মানিকদের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু। পরে বরিশাল নেয়ার পথে হিরা ও ইউসুফের মৃত্যু হয়।

দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, এ ঘটনায় গ্যাস সিলিন্ডারবাহী পিকআপসহ ড্রাইভার জহিরুল ইসলাম ও হেল্পার জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।