বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১:২৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশাল শেবাচিমে ভুয়া চিকিৎসক আটক

ডেস্করিপোর্ট  বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার বেলা পৌনে ১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে আটক করা হয় তাকে।

আটক রাকিবুল ইসলাম ঝালকাঠি পৌর এলাকার পেট্রোল পাম্প মোড় সংলগ্ন রাজের বাড়ির বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান জানান, সকাল থেকে হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে অ্যাপ্রোন পরা অবস্থায় ও গলায় স্টেথিসকোপ ঝুলিয়ে ঘুরছিলো রাকিব। তখন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকরা পরিচয় জানতে চায়। রাকিব নিজেকে চিকিৎসক পরিচয় দেয়। তাকে ওয়ার্ডের চিকিৎসকদের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করে। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।