বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশালে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদি আব্দুল হালিমের (৪৬) মৃত্যু হয়। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল করিমের ছেলে।

ঢলুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. জাহিদুল ইসলাম রিপন জানান, ডিসেম্বর মাসে বাউফল উপজেলার এক নদী থেকে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন আব্দুল হালিমসহ চার জন। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছরের কারাদণ্ড দেয়। পরে তাদের পটুয়াখালী কারাগারে প্রেরণ করা হয়। সেই থেকে পটুয়াখালী কারাগারে ছিলেন তিনি। সেখানে গত ১৩ মার্চ হৃদরোগ আক্রান্ত হন হালিম। তখন তাকে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ।