সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৪৪
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেক্সরিপোর্ট: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রেঞ্জ ডিআইহি অফিস, বরিশালের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০১৯ উদযাপন উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল ।

উক্ত সভায় বরিশার রেঞ্জের পুলিশ সুপারগণ, র‌্যাব, এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআিইসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ এবং রেঞ্জের ৬টি জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও উৎসবমূখর পরিবেশে উদযপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করেন। এছাড়া নির্বিঘ্নে উৎসব অনুষ্ঠানের লক্ষ্যে তিনি পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম।অতিরিক্ত ডি আই জি এহসান উদ্দিন।বিএমপি ডিসি (ট্রাফিক)খাইরুল আলম।বরিশাল জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পূজা কমিটির নের্তৃবৃন্দ প্রমুখ।