বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ১০:৩৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশালে ১২ কেজি গাজাঁসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ডেস্করিপোর্ট  বরিশালে ১২ কেজি গাজাঁসহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে বরিশাল নগরীর পৃথক পৃথক জায়গা থেকে তিনজনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হাতেম আলী কলেজের সামনে থেকে দুই কেজি গাজাঁসহ একজনকে আটক করেন পুলিশ। এরপরে তার দেয়া তথ্য অনুসারে কাশিপুর ও ক্যাডেট কলেজের সামনে থেকে আরো দুজনকে আটক করেন তারা। এসময় তাদের কাছ থেকে আরো ১০ কেজি গাজাঁ উদ্ধার করেন।

আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আঠারোগাছিয়া গ্রামের শহিদুল ইসলাম মাতুব্বরের ছেলে শাকিল(২১), আকবর হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার(২০) ও একই গ্রামের ইউসুফ সরদারের ছেলে বেল্লাল(৩০)। এরা সকলে একই গ্রামের বাসিন্দা ও মাদক বাণিজ্যের পার্টনার।

মাদক উদ্ধার অভিযানে অংশ নেন কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর অপারেশন বিপ্লব মিস্ত্রি, এসআই মেহেদী হাসান-২, এএসআই আউয়াল, এএসআই মিজানুর হালিম, শহীদুল ইসলাম।

আটককৃতদের বিরুদ্ধে বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক মেহেদি হাসান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি তদন্ত লোকমান হোসেন বলেন, তিনজন মাদক ব্যবসায়ীকে বারো কেজি গাজাঁসহ আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছেন বলেও জানান তিনি।